সড়ক দুর্ঘটনায় আহত পত্রিকা হকার তপন


বার্তা পরিবেশক::

মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মহেশখালীর পরিচিত মুখ পত্রিকা-হকার তপন। জানা গেছে, পৌর এলাকার ডাকবাংলো’র সামনে একটি অটোরিক্সা পেছন থেকে ধাক্কা দিলে তপন ছিটকে পড়ে সড়কে। এতে তপন গুরুতর আহত হয়ে ঐদিন মহেশখালী হাসপাতালে ভর্তি হয়। আহত তপন বর্তমানে ডাক্তারের পরামর্শে বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন।