বড় মহেশখালীর তিন রেস্তোঁরাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


তারেক আজিজ।।

মূল্য তালিকা না থাকা এবং রান্না ঘরের নোংরা পরিবেশের কারণে বড় মহেশখালীর নতুন বাজারের হোটেল কুইন, রাজ ভবন এবং আইল্যান্ড রেস্তোঁরাকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান এর ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। 

এসময় সহযোগিতায় ছিলেন মহেশখালী থানার অপারেশন অফিসার মফিজুর ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল।