আজ (১৮ জুন) প্রতিষ্ঠানটি পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা পরিবেশ, শ্রেণী কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
জানা গেছে, মহেশখালী ফায়ার সার্ভিসের সামনে ৩নং ওয়ার্ডে অবস্থিত ‘দোহা’স ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মিয়াকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এম. শামসুদ্দোহাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পরে তিনি উপস্থিত সকলের সাথে একটি সৌজন্য গ্রুপ ছবিতে অংশ নেন। এ সময় তিনি সরকারি শিক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় রেখে বিধি মোতাবেক সকল সুযোগ সুবিধা ও সরকারি নিবন্ধনে কার্যকরি ভুমিকা রাখার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলে মুগ্ধতা প্রকাশ করেন। প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে বেসরকারি পর্যায়ে এমন আধুনিক ও সুশৃঙ্খল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
