কুতুবজোমের কুখ্যাত জলদস্যু ও বহু মামলার আসামি 'লম্বা বাবুইল্য' গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক◾মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙা এলাকার কুখ্যাত জলদস্যু, সাগরে বোট ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূলহোতা শাহিন মুহাম্মদ বাবুল ওরফে 'লম্বা বাবুইল্য'কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটক শাহিন মুহাম্মদ বাবুল কুতুবজোম ও ঘটিভাঙা উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে সাগরে বোট ডাকাতি, সন্ত্রাসী হামলা এবং জলদস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। সে ঘটিভাঙার বহু মামলার পলাতক আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

তার গ্রেফতারের খবরে স্থানীয় কুতুবজোম ও ঘটিভাঙার সাধারণ বাসিন্দা এবং সাগরে মাছ ধরা জেলেদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ জানিয়েছে, আটক জলদস্যুর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।