সন্ধ্যা নামতেই মহেশখালী ঘাটে ইউএনও মাহফুজুর রহমান


কাব্য সৌরভ
||

মহেশখালী ঘাটে যাত্রী পারাপারের ভোগান্তির যেন শেষ নেই। শীতের মৌসুমে মহেশখালীতে পর্যটক আসতে শুরু করেছে। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং কোনো যাত্রীবাহী বোট অতিরিক্ত যাত্রী পরিবহণ করছে কিনা তা পরিদর্শনে গেলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান

আজ( ১৭ নভেম্বর-২০২০) সন্ধ্যায়   মহেশখালী ঘাট পরিদর্শন করেন তিনি। এ সময় অতিরিক্ত যাত্রী পরিবহন, অতিরিক্ত ভাড়া আদায়, সিগন্যাল লাইট চালু রাখা, মাঝ পথে ভাড়া না তোলার নির্দেশ এবং পর্যটকদের যাতায়াত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তদারকি করেন।