তৃতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক এম. বশির উল্লাহ


সব খবর প্রতিবেদক।। মহেশখালীর সব খবর এর জ্যেষ্ঠ প্রতিবেদক এম বশির উল্লাহ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। সাংবাদিক বশির দম্পতির ঘর আলো করে এবার তাদের কোলে এসেছে আরও একটি পুত্র সন্তান। রোববার সন্ধ্যায় কক্সবাজারের একটি হাসপাতালে শিশুটি ভূমিষ্ঠ হয়। এ ছাড়াও তার অপর এক ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে সন্তান ও সন্তানের মা সুস্থ আছে। ছেলে সন্তান হিসেবে দ্বিতীয় পুত্র সন্তানের পৃথিবীর আলো দেখার খবরটা নিশ্চিত করেছেন এম. বশির উল্লাহ নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই সুসংবাদ জানান তিনি।

আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের পর তুমি এলে। আলোকিত মানুষ হও বাবা। ২য় পুত্র সন্তানের বাবা হলাম।

Posted by এম বশির উল্লাহ on Sunday, 8 November 2020

এদিকে মহেশখালীর সব খবর এর জ্যেষ্ঠ প্রতিবেদক এম বশির উল্লাহ তৃতীয় সন্তানের বাবা হওয়ায় তাকে অভিনন্দন জানাচ্ছে -মহেশখালীর সব খবর পরিবার। একই সাথে নবজাতক ও তার মায়ের সুস্থতা কামনা হচ্ছে।