মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে কৃষকের মৃত্যু

আ ন ম হাসান।।
মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাতে সেচ মোটরে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহে ওয়িন্নাইলাইহে রাজিউন)। 

নিহতের পারিবারিক সূত্র জানায় -উপজেলার কুতুবজোম বুজুরুক পাড়া এলাকার জনৈক জালাল আহমদের পুত্র মোহাম্মদ তারেক( ৪০ ) বাড়ির পার্শ্ববর্তি জমিতে বোরো চাষের জন্য বসানো সেচে কাজ করতে যান রাতে। এ সময় মঙ্গলবার রাত আনুমানিক ১০টার সময়  বৈদ্যুতিক বাল্ব মেরামতের সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়। বৈদ্যুতিক শকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসেন। 

হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রাত ১২টার দিকে তাকে মৃত্যু হয়। 

আজ বেলা আড়াইটার সময় বুজুরুক পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।