মহেশখালী প্রতিনিধি।। মহেশখালীতে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তরুণ রাজনীতিক হিসেবে নিজস্ব অবস্থান থেকে কাজ করে বিএনপির সহযোগী সংগঠনের নেতা আ স ম জাহেদুল হক নাহিদ। সম্প্রতি ছাত্রদলের আয়োজিত একাধিক ইফতার মাহফিল ও পরিচিতি সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানিয়েছেন।
২ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর আলমগীর ফরিদ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ স ম জাহেদুল হক নাহিদ।
কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিরুল হাসনাত নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে তিনি বলেন, জনগণের কল্যাণে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ছাত্ররাজনীতিকে আদর্শ, শৃঙ্খলা ও জনসেবার রাজনীতিতে রূপ দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা ও পৌর ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ৩ মার্চ মহেশখালীর পুটিবিলা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ স ম জাহেদুল হক নাহিদ।
মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জাবের হোসাইন আজাদের সভাপতিত্বে এবং মোহাম্মদ ফারাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহেদ হাসান জিসান এবং সদস্য সচিব আলাউদ্দিন নাঈম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ সমাজকে সংগঠিত করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে ছাত্রদলকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
