শেখ আব্দুল্লাহ।। মহেশখালীর মধুয়ারডেইল এলাকায় মোটরসাইকেল ও মিশুক গাড়ীর মুখোমুখি সংঘর্ষে শাকের উল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন।
১৭ মে রবিবার সন্ধ্যায় সংঘটিত এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকের উল্লাহ ছোট মহেশখালী ডেইল পাড়ার আবুল কালামের ছেলে বলে জানা গেছে। তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মিশুক গাড়ীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়েন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে স্বজন ও স্থানীয়দের ভিড় জমে। নিহতের মরদেহ বর্তমানে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
