সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়।
আজ মঙ্গলবার, ২ জুন ২০২৬। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুদিন।
ইতিহাসের এই দিনে: ঘটনাবলি
কালের পরিক্রমায় ২ জুন বেশ কিছু ঐতিহাসিক ও রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী।
১৭৪৬: রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮০৬: প্রতিষ্ঠিত হয় ব্যাংক অব ক্যালকাটা (যা পরে ব্যাংক অব বেঙ্গল নামে পরিচিত হয়)।
১৮৬৪: গ্রিক সেনাবাহিনী কর্ফু দখল করে নেয়।
১৮৮৯: বিজ্ঞানী লুই পাস্তুর জনসমক্ষে প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন করেন।
১৮৯৫: চীনের কাছ থেকে তাইওয়ানের শাসনভার বুঝে নেয় জাপান।
১৮৯৬: মার্কোনি বিশ্বের প্রথম বেতার যন্ত্রের নিবন্ধন করেন।
১৯০৮: কলকাতার মানিকতলা বোমা বিস্ফোরণ মামলায় শ্রীঅরবিন্দ গ্রেফতার হন।
১৯২০: ইউজিন ও নিল মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কারে ভূষিত হন।
১৯২৪: যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী ভারতীয়রা মার্কিন নাগরিকত্ব লাভ করেন।
১৯৪১: ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।
১৯৪২: উত্তর আফ্রিকায় ব্রিটিশ সেনাদের ওপর বড় ধরনের পাল্টা সামরিক অভিযান শুরু করেন বিখ্যাত জার্মান সেনা কমান্ডার আরভিন রুমেল।
১৯৪৬: ইতালি প্রজতন্ত্র হিসেবে গঠিত হয়।
১৯৫৩: ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের আনুষ্ঠানিক অভিষেক ঘটে।
১৯৫৬: যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো মস্কো সফর করেন।
১৯ ৫৭: মার্কিন টেলিভিশনে ক্রুশ্চেভের সাক্ষাৎকার প্রচারিত হয়।
১৯৬৫: বাংলাদেশে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ে ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
১৯৭৯: পোপ দ্বিতীয় জন পল মাতৃভূমি পোল্যান্ড সফর শুরু করেন; তিনিই কোনো কমিউনিস্ট দেশ ভ্রমণকারী প্রথম পোপ।
১৯৮১: ঢাকার শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়।
১৯৯০: পরমাণু ও রাসায়নিক অস্ত্র হ্রাসে মস্কো-ওয়াশিংটন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৯: ভুটান ব্রডকাস্টিং সার্ভিস দেশটিতে প্রথমবারের মতো টেলিভিশন সম্প্রচার শুরু করে।
২০১৪: ভারতের অন্ধ্রপ্রদেশের ১০টি জেলা নিয়ে নতুন তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।
যাঁদের জন্মদিন
ইতিহাসের এই দিনে পৃথিবীর আলো দেখেছেন শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও ক্রীড়াঙ্গনের বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্ব:
৯২৬: জাপানের সম্রাট মুরাকামি।
১৫৩৫: পোপ একাদশ লিও।
১৭৩১: যুক্তরাষ্ট্রের প্রথম ফার্স্ট লেডি মার্থা ওয়াশিংটন।
১৮৪০: ইংরেজ সাহিত্যিক টমাস হার্ডি।
১৮৬৫: ইংরেজ সাবেক ক্রিকেটার জর্জ লোহম্যান।
১৯০৪: বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা জনি ওয়াইজমুলার।
১৯১৮: মার্কিন কার্টুনিস্ট রুথ আটকিন্স।
১৯২৩: যুক্তরাষ্ট্রের প্রখ্যাত গণিত ও অর্থনীতিবিদ লয়েড শ্যাপলে।
১৯৩০: মার্কিন নভোচারী পিট কনরাড।
১৯৩৬: 'স্টিল ম্যান অব ইন্ডিয়া' নামে পরিচিত ভারতীয় শিল্পপতি জামশেদ জে ইরানি।
১৯৪৬: সুয়েডীয় চলচ্চিত্র পরিচালক লাসে হালস্ত্রোম।
১৯৬৫: অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহ।
১৯৭২: ইংরেজ-বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ওয়েন্টওয়ার্থ মিলার।
১৯৭৭: মার্কিন রেসলার এ জে স্টাইলস।
১৯ ৭৮: দক্ষিণ কোরীয় নভোচারী আই সোইয়োন।
১৯৮০: যুক্তরাষ্ট্রের পেশাদার প্রমীলা ফুটবল খেলোয়াড় অ্যাবি ওয়ামব্যাচ।
১৯৮১: বাংলাদেশি সঙ্গীতশিল্পী রাশেদ উদ্দিন আহমেদ তপু।
১৯৮৭: শ্রীলংকান আন্তর্জাতিক ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা।
১৯৮৯: অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ।
যাঁদের বিদায়ের দিন
এই দিনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েকজন বরেণ্য ব্যক্তিত্ব:
১৮৮২: ইতালির দেশব্রতী জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি।
১৮৮৬: রুশ নাট্যকার আলেকজান্ডার অস্ত্রোভস্কি।
১৯৫৬: ডেনীয়-মার্কিন অভিনেতা জিন হারশল্ট।
১৯৬৩: তুরস্কের খ্যাতনামা কবি নাজেম হেকমাত।
১৯৭৫: জাপানের নোবেল বিজয়ী প্রধানমন্ত্রী ইসাতু সাতো এবং ভারতীয় পদার্থবিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসু।
১৯৭৭: উত্তর আয়ারল্যান্ডীয় অভিনেতা স্টিভেন বয়েড।
১৯৭৮: স্প্যানিশ ফুটবলার এবং কোচ সান্তিয়াগো বার্নাব্যু ইয়েস্তে।
১৯৮১: বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক আকবর হোসেন।
১৯৮২: দারুল উলুম হাটহাজারীর ২য় মহাপরিচালক শাহ আবদুল ওয়াহহাব এবং পাকিস্তানি রাজনীতিবিদ ও ৫ম রাষ্ট্রপতি ফজল ইলাহী চৌধুরী।
১৯৮৮: ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রাজ কাপুর।
১৯৮৯: অস্ট্রেলীয় ক্রিকেটার টেড অ’বেকেট।
১৯৯০: ইংরেজ অভিনেতা রেক্স হ্যারিসন।
১৯৯১: ভারতীয় বাঙালি নারী পদার্থবিজ্ঞানী বিভা চৌধুরী।
২০১১: প্রখ্যাত সংবাদ পাঠক, আবৃত্তিকার ও বাচিক শিল্পী দেবদুলাল বন্দ্যোপাধ্যায়।
২০১৩: পাকিস্তানি দেওবন্দি সুফি হাকিম মুহাম্মদ আখতার।
২০১৯: বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক মমতাজউদদীন আহমদ।
২০২২: পদ্মশ্রী সম্মানে ভূষিত ভারতীয় সন্তুরবাদক পণ্ডিত ভজন সোপরি।
